প্রতি ১৫ দিন পর পর কম্পিউটারের যে পরিচর্যা আপনাকে করতে হবে
কম্পিউটারের হার্ডওয়্যার যেমন নিয়মিত পরিষ্কার করে ধুলাবালি পরিষ্কার করতে হয়, ঠিক তেমনি এর সফটওয়্যার অংশের জন্যও কিছু রক্ষণাবেক্ষণের প্রয়োজন পরে। সম্ভব হলে ১৫ দিনে একদিন, নয়ত অবশ্যই প্রতি ৩০ দিনে একদিন এই কাজ করতেই হবে। প্রথমে সি.পি.ইউ-র ভিতরের ধুলা ব্লয়ার দিয়ে পরিষ্কার করুন। একটি ব্লয়ারের মূল্য গড়ে এক হাজার টাকা। বিশ হতে পঞ্চাশ হাজার টাকার কম্পিউটার কিনলে পাশাপাশি এটুকু ইনভেস্ট-ও করা উচিত। তারপর কম্পিউটার স্টার্ট দিয়ে নিচের কাজগুলো একে একে করুন।
১. Temp ফাইল সব মুছুন। এজন্য
২. My Computer এ যান। আর বাম পাশের ন্যাভিগেশন প্যানেল হতে C ড্রাইভের উপর মাউস দিয়ে রাইট বাটন ক্লিক করে Properties এ যান। সেখানে General ট্যাবে যেয়ে Disk Cleanup এ ক্লিক করুন। নতুন উইন্ডো আসবে। তাতে এ ক্লিক করে OK তে ক্লিক করে কনফার্মেশন বক্সে Delete Files এ ক্লিক করুন। কিছুক্ষণে ভিতরে সব Memory Dump File মুছে যাবে। এবার C ড্রাইভের পাশাপাশি সব ড্রাইভের জন্য একই কাজ করুন।
১. Temp ফাইল সব মুছুন। এজন্য
- Run এ যেয়ে পর্যায়ক্রমে temp, %temp%, prefetch লিখে সার্চ দিন, আর ভিতরের সব ফাইল মুছে ফেলুন।
- C ড্রাইভে যেয়ে পর্যায়ক্রমে Windows, Program Files, Program Files (x86) এই তিনটি ফোল্ডারের ভিতরে Temp ফোল্ডার খুঁজে তার ভিতরের সব ফাইল মুছুন।
২. My Computer এ যান। আর বাম পাশের ন্যাভিগেশন প্যানেল হতে C ড্রাইভের উপর মাউস দিয়ে রাইট বাটন ক্লিক করে Properties এ যান। সেখানে General ট্যাবে যেয়ে Disk Cleanup এ ক্লিক করুন। নতুন উইন্ডো আসবে। তাতে এ ক্লিক করে OK তে ক্লিক করে কনফার্মেশন বক্সে Delete Files এ ক্লিক করুন। কিছুক্ষণে ভিতরে সব Memory Dump File মুছে যাবে। এবার C ড্রাইভের পাশাপাশি সব ড্রাইভের জন্য একই কাজ করুন।
৩. My Computer এ যান। আর বাম পাশের ন্যাভিগেশন প্যানেল হতে C ড্রাইভের উপর মাউস দিয়ে রাইট বাটন ক্লিক করে Properties এ যান। সেখানে Tools ট্যাবে যেয়ে Defragment now তে ক্লিক করুন। নতুন উইন্ডো আসবে। তাতে C ড্রাইভ সিলেক্ট করে Defragment disk এ ক্লিক করুন। প্রক্রিয়াটা সময়সাপেক্ষ। অপেক্ষা করুন। কাজ শেষ হলে Last Run এ বর্তমান তারিখ দেখাবে। বুঝবেন কাজ শেষ। এবার C ড্রাইভের পাশাপাশি সব ড্রাইভের জন্য একই কাজ করুন।
৪. আপনি যেই ভাইরাস স্ক্যানারটি ব্যবহার করে, তা চালু করে প্রতিটা ড্রাইভ Full Scan দিন। যত ভাইরাস পাওয়া যাবে, তা Delete করুন। এবার Boot Level Scan দিয়ে কম্পিউটার রিস্টার্ট দিন। (একেক ভাইরাস স্ক্যানারে একেক নাম থাকতে পারে। যেমন Avast এ তা পরিচিত Avast Deep Boot Scan নামে।) প্রায় এক ঘণ্টা হতে তিন ঘণ্টা সময় যাবে, আপনার কম্পিউটারের সক্ষমতা অনুযায়ী। সব তথ্য C ড্রাইভের একটি নির্দিস্ট ফাইলে জমা হবে। যেমন Avast এর ক্ষেত্রে তা জমা হয় এই ঠিকানায়ঃ C:\ProgramData\AVAST Software\Avast\report\aswBoot.txt
নিয়মিত যত্ন নিন। কম্পিউটার বহুদিন ভাল থাকবে ও চমৎকার সার্ভিস দিবে।
ধন্যবাদ।
ধন্যবাদ।

