জোরপূর্বক স্বাক্ষ্য গ্রহণ
পুলিশের কাছে অপরাধ স্বীকার করলেও কিছু যায় আসেনা, মানে পুলিশের কাছে যদি আপনি কোন অপরাধ স্বীকার করেন, এমনকি লিখিতও দেন, তাও পুলিশ সেটা আপনার বিরুদ্ধে কোর্টে ব্যবহার করতে পারবে না।
ব্যাতিক্রমঃ তবে পুলিশ হেফাজতে থাকার সময় যদি ম্যাজিস্ট্রেটের নিকট স্বীকোরক্তি দেন, সেটা আবার ঠিকই আপনার বিরুদ্ধে ব্যবহার করা যাবে, বা আপনার স্বীকোরক্তির উপর ভিত্তি করে পুলিশ যদি কোন কিছু উদ্ধার করে, তবে আপনার সেই স্বীকোরক্তি কোর্টের নিকট ঠিকই গ্রহনযোগ্য হবে, উদাঃ দবির পুলিশের কাছে স্বীকার করলো যে সে সবিরকে খুন করার পর ডেডবডি পুকুরে ফেলে দিয়েছে, পুলিশ সেই পুকুর থেকেই সবিরের লাশ উদ্ধার করলো, এক্ষেত্রে পুলিশের কাছে দেয়া দবিরের স্বীকোরক্তি কোর্টে সম্পূর্ন গ্রহনযোগ্য।
নোটঃ
১. যদি জবানবন্দী ১৬৪ ধারায় করা হয়, তবে তা উইথড্র করার আলাদা আবেদন করতে হয়।
২. যেইখানে পুলিশ এর শোনা কথার উপর ভিত্তি করেই বিচারক রায় দিয়ে দিয়েছে। সেই ক্ষেত্রে করণীয় আপীল/কোয়াশমেন্ট।
রেফারেন্সঃ স্বাক্ষ্য আইন (১৮৭২) এর ২৫-২৭ ধারা