মুক্তিযুদ্ধের ১১ টি সেক্টর ও কমান্ডারের নাম

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য বাংলাদেশকে মোট ১১ টি সেক্টরে ভাগ করা হয়েছিলো। এছাড়া নৌপথে ও আকাশপথেও যুদ্ধ পরিচালিত হয়। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ১৬ ডিসেম্বর বিজয় অর্জিত হওয়া পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন সেক্টরে মোট ১৭ জন সেক্টর কমান্ডার ছিলেন। তাদের নাম ও পদবি উল্লেখ করা হলোঃ 

 
**১নং সেক্টর কমান্ডার : --মেজর জিয়াউর রহমান (এপ্রিল- জুন) --ক্যাপ্টেন (পরবর্তীকালে মেজর) রফিকুল ইসলাম (জুন-ডিসেম্বর)।
 
**২নং সেক্টর কমান্ডার : --মেজর (পরবর্তীকালে ব্রিগেডিয়ার জেনারেল) খালেদ মোশাররফ (এপ্রিল-অক্টোবর)। --ক্যাপ্টেন এ টি এম হায়দার (অক্টোবর- ডিসেম্বর)
 
**৩নং সেক্টর কমান্ডার : --মেজর (পরবর্তীকালে, মেজর জেনারেল) কে. এম. শফিউল্লাহ্ (এপ্রিল-সেপ্টেম্বর)। --মেজর এ.এন.এম. নুরুজ্জামান (অক্টোবর-ডিসেম্বর)।
 
**৪নং সেক্টর কমান্ডার : --মেজর (পরবর্তীকালে, মেজর জেনারেল) সি. আর. দত্ত (মে-ডিসেম্বর)।
 
**৫নং সেক্টর কমান্ডার : --মেজর (পরবর্তীকালে লেঃ জেনারেল) মীর শওকত আলী (আগস্ট- ডিসেম্বর)।
 
**৬নং সেক্টর কমান্ডার : --উইং কমান্ডার (পরবর্তীকালে, এয়ার ভাইস মার্শাল) এম. কে. বাশার (জুন-ডিসেম্বর)।
 
**৭নং সেক্টর কমান্ডার : --মেজর খন্দকার নাজমুল হক (এপ্রিল-আগস্ট) --মেজর (পরবর্তীকালে লেঃ কর্ণেল) কিউ. এন. জামান (আগস্ট-ডিসেম্বর)।
 
**৮নং সেক্টর কমান্ডার : --মেজর (পরবর্তীতে মেজর জেনারেল) এম. এ. মঞ্জুর (আগস্ট- ডিসেম্বর)। --(মেজর এম. এ. মঞ্জুর দায়িত্ব বুঝে নেয়ার আগে মেজর (পরবর্তীকালে, লেঃ কর্ণেল) এম. এ. ওসমান চৌধুরী (এপ্রিল-আগস্ট) এই সেক্টরে অভিযান পরিচালনা করেন।
 
**৯নং সেক্টর কমান্ডার : --ক্যাপ্টেন (পরবর্তীকালে, মেজর ) এম. এ. জলিল (এপ্রিল-ডিসেম্বর)।
 
**১০নং সেক্টরের কোন নির্দিষ্ট এলাকা ছিল না। এটি ছিল সমন্বিত বাহিনী।
 
**১১নং সেক্টর কমান্ডার : --মেজর জিয়াউর রহমান (জুন-আগস্ট) --মেজর (পরবর্তীকালে লেঃ কর্ণেল) এ. তাহের (আগস্ট-নভেম্বর)। --ফ্লাইট লেফটেন্যান্ট এম. হামিদুল্লাহ (নভেম্বর-ডিসেম্বর)