☆☆ গনিতের জাদু ☆☆
ক্যালকুলেটরের চেয়ে দ্রুত গণনা করার
টেকনিক’টা জেনে নিই। মন দিয়ে একবার পড়ুন।
আপনাকে যদি বলা হয়
৩২×১১ = কত?
ক্যালকুলেটর ছাড়া কতক্ষণ লাগবে বলুন?
চলুন মাথার মধ্যেই করে ফেলিঃ-
এখানে,
৩+২=৫
এই ৫ কে বসিয়ে দেন ৩২ এর
মাঝখানে, পাওয়া গেলো ৩৫২ এইটাই
আপনার উত্তর।
আবার,
৪৪x১১=?
একই ভাবে,
৪+৪= ৮ বসিয়ে দেন ৪৪ এর
মাঝখানে ৮।
পেয়ে গেলেন ৪৮৪ আপনার উত্তর।
একই ভাবে,
৮১x১১ = ? (৮+১=৯)
অতএব ,
৮১x১১=৮৯১।
টেকনিক’টা জেনে নিই। মন দিয়ে একবার পড়ুন।
আপনাকে যদি বলা হয়
৩২×১১ = কত?
ক্যালকুলেটর ছাড়া কতক্ষণ লাগবে বলুন?
চলুন মাথার মধ্যেই করে ফেলিঃ-
এখানে,
৩+২=৫
এই ৫ কে বসিয়ে দেন ৩২ এর
মাঝখানে, পাওয়া গেলো ৩৫২ এইটাই
আপনার উত্তর।
আবার,
৪৪x১১=?
একই ভাবে,
৪+৪= ৮ বসিয়ে দেন ৪৪ এর
মাঝখানে ৮।
পেয়ে গেলেন ৪৮৪ আপনার উত্তর।
একই ভাবে,
৮১x১১ = ? (৮+১=৯)
অতএব ,
৮১x১১=৮৯১।
======================
কিন্তু আপনাকে যদি
বলে,
৮৫x১১ = কত?
এখানে একটু সমস্যা আছে,
৮+৫ =১৩
এখানে,
কিন্তু ১৩ মাঝখানে বসিয়ে দিলে উত্তর
কিন্তু ৮১৩৫ হবে না,
আপনি আগের মতো ৩ কে ৮ ও ৫
এর মাঝখানে বসাবেন আর
এই অতিরিক্ত ১ কে ৮ এর
সাথে যোগ করে দিন,
পেয়ে গেলেন ৯৩৫
এটাই আপনার উত্তর। .
একই রকম আরেকটা দেখুন!
৮৭x১১ = কত?
৮+৭ = ১৫ >>
৫ কে মাঝখানে বসান,
অতিরিক্ত ১ কে ৮ এর সাথে
যোগ করে পেলুন,,
দেখুন তো,, ৯৫৭
কিনা??
এটাই উত্তর।
======================
এবার আরেকটু কঠিন দিকে যাই,
যদি বলে
৯৯x১১ = কত?
৯+৯ = ১৮ ,
৮ কে মাঝে রেখে ৯ এর সাথে ১ যোগ
করে ১০ পাই সেভাবেই বসিয়ে
আমরা পাই,
১০৮৯ এটিই উত্তর।
======================
এখন যদি তিনটি সংখ্যার সাথে
গুনের ক্ষেত্রে বলা হয় তখন
কিভাবে করবেন?
যেমন
৩২৫x১১ = কত ?
এখানে,
প্রথমের ৩ ও পরের ৫ ঠিক থাকবে,
মাঝের ক্যলকুলেশন হবে এরকম,
প্রথমে ৩+২=৫,
এবং ২+৫=৭,
পেয়ে গেলেন ৫৭,
এই ৫৭ কে ৩,৫ এর মাঝে বসিয়ে
দিন পেয়ে গেলেন ৩৫৭৫
এটিই আপনার উত্তর।
[বি.দ্র:__এটা কেবল ১১ এর সাথে গুনের
ক্ষেত্রে প্রযোজ্য। ]