সাবু দানার কিছু রেসিপি

আপনার জন্য সবচেয়ে স্বাস্থ্যকর এবং সুস্বাদু খাবারের একটি হল এই সাবুদানা বা স্যাগো। এটি ক্যালসিয়ামে ভরপুর এবং আপনার হজম করাও সহজ, কাজেই এটিই সবসেরা ফাস্ট ফুড। এটি রান্না করা সহজ, আপনি নানা বৈচিত্র্যের সাথে এটি চেষ্টা করে দেখতে পারেন এবং রান্না করতে মোটেই বেশী সময় লাগে না। 

সাবুদানার ক্ষীর
  • সাবুদানা ধুয়ে নিন এবং সারারাত ভিজতে দিন।
  • সকালে একটি প্যানে জল আর দুধ দিয়ে তাতে ভেজানো সাবুদানা ঢেলে দিন।
  • স্বাভাবিকভাবে মিষ্টি করতে এতে কয়েকটা কিসমিস দিন।
  • সাবুদানা নরম না হওয়া পর্যন্ত নেড়ে চলুন।
  • আপনার বাচ্চাকে দেবার আগে কিসমিসগুলো সরিয়ে নিন।


সাবুদানার খিচুড়ি
  • সাবুদানা ধুয়ে নিন এবং সারারাত ভিজতে দিন।
  • সকালে জলে সাবুদানা ঢেলে সেদ্ধ না হওয়া পর্যন্ত ফোটান।
  • একটি প্যানে কিছুটা ঘি বা মাখন দিয়ে গরম করুন, এতে গোটা জিরা, অল্প হিং এবং পছন্দসই সেদ্ধ সবজি দিয়ে অল্প ভাজুন।
  • সেদ্ধ সাবুদানা ঢেলে দিন এবং ভালভাবে মেশান।
  • স্বাদের জন্য দরকার মতো লবণ যোগ করুন।
 

সাবুদানার পায়েস 

উপকরনঃ      সাবুদানা - ৪ কাপ, দুধ- ২ লিটার, ১ কাপ, চিনি- ১/২ কাপ অথবা স্বাদমত, কিসমিস- ১৫-১৬ টা, দারচিনি - ২ টুকরা, এলাচ - ২ টুকরা, বাদামকুচি - ২ টেবিল চামচ (কাজুবাদাম/ পেস্তাবাদাম), কাস্টার্ড পাউডার- ২ চা চামচ

প্রনালীঃ
  • সাবুদানা ১ কাপ দুধে ১ ঘন্টা মত ভিজিয়ে রাখুন।
  • ২ লিটার দুধকে জ্বাল দিয়ে অর্ধেক মত করুন।(সিদ্ধ করার সময় দুধ ঘন ঘন নাড়তে থাকুন যেন নিচে লেগে না যায়।) এলাচ ও দারচিনি দুধের মাঝে দিয়ে দিন।
  • সাবুদানা ভিজিয়ে রাখা দুধে কাস্টার্ড পাউডার ভালকরে মিশিয়ে নিন।(কাস্টার্ড পাউডার গরম দুধের সাথে মিশাবেন না, দানা হয়ে যেতে পারে।) তারপর মিশ্রনটি সিদ্ধ দুধের সাথে মিশিয়ে দিন। মিশানোর সময় নাড়তে থাকুন যেন দানা দানা হয়ে না যায়।
  • এবার চিনি মিশিয়ে পায়েস নাড়তে থাকুন। সবুদানা ফুলে আকারে দ্বিগুণ ও স্বচ্ছ হয়ে উঠলে বাদামকুচিগুলো দিয়ে আরও ৬-১০ মিনিট মত সিদ্ধ করে নামিয়ে রাখুন।
  • পায়েস ঠান্ডা করে পরিবেশন করুন। 
 

সাবুদানার বড়া বা পাকোড়া

উপকরণঃ সাবুদানা- ৩ কাপ, বড় সাইজের আলু সেদ্ধ ৬টি, আদা- ২ চা চামচ, কাঁচামরিচ কুচি- ২ চা চামচ, তিল- ২ চা চামচ, লবণ- স্বাদ মতো, কর্নফ্লাওয়ার- ১ চা চামচ, ভাজা বাদাম, ৬ টেবিল চামচ তেল, পানি- আধা কাপ 

রনালীঃ

এই লেখাটির মূল ওয়েবলিঙ্কঃ http://dhakateastall.blogspot.com/2018/04/blog-post_23.html
রনালীঃ

এই লেখাটির মূল ওয়েবলিঙ্কঃ http://dhakateastall.blogspot.com/2018/04/blog-post_23.html
প্রনালীঃ একটি ছাঁকনিতে সাবুদানা নিয়ে ভালো করে ধুয়ে নিন। ৪ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। নরম হলে অতিরিক্ত পানি ফেলে দিন। একটি পাত্রে সেদ্ধ করে রাখা আলু ভর্তা করে নিন। সব উপকরণ এবার একত্রে মেশান। স্বাদ মতো লবণ ও তিল দিয়ে দিন। সব উপাদান ভালো করে মিশিয়ে মণ্ড তৈরি করুন। ছোট ছোট মণ্ড কেটে হাতের তালুতে চেপে চ্যাপ্টা বড়ার আকার করে নিন। একটি পাত্রে তেল গরম করতে হবে। এবার তৈরি করে রাখা বড়াগুলি তেলে ছেড়ে দিতে হবে। হালকা আঁচে ভালে করে ভেজে নিতে হবে। বড়ার দুই পিঠই বাদামি করে ভেজে নামাতে হবে। এখন সস দিয়ে গরম গরম পরিবেশন করুন।