বারান্দায় বা ছাদের টবে ধনিয়া পাতা চাষের পদ্ধতি
ধনিয়া পাতা একটি জনপ্রিয় সালাদ ও মসলা ফসল। রান্নাকে সুস্বাদু ও সুঘ্রাণযুক্ত করতে ধনিয়া পাতার কোন জুড়ি নেই। ধনিয়া এখন প্রায় বারমাসি সবজি। বর্ষাকাল ব্যতীত সারা বছরই ধনিয়া পাওয়া যায়।
স্থান নির্ধারণ
বাসার বারান্দায় বা ছাদে এমন একটি স্থান বেছে নিন যেখানে প্রচুর আলো বাতাস পায়।
টব
চাষের জন্য টব বা প্লাস্টিক অথবা কাঠের কনটেইনারও ব্যবহার করা যায়। মাঝারি সাইজের একটি টব বেছে নিন। প্লাস্টিকের বালতিতেও করতে পারেন।
মাঝারি আকৃতির টবে ১০০টি গাছের চাষ করা সম্ভব।
মাটি প্রস্তুত
ধনিয়া পাতা সাধারণত সব ধরণের মাটিতে চাষ করা যায়। তবে বেলে দোআঁশ মাটি ও এটেল মাটি ধনিয়া পাতা চাষের জন্য ভাল।
বীজ প্রস্তুত
ধনিয়া পাতা বীজ লাগানোর পূর্বে ২৪ ঘন্টা ন্যাকড়ায় জড়িয়ে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি গজাবে।
বীজ রোপণ
৩ থেকে ৪ সেন্টিমিটার গভীরে ধনিয়ার বীজ বপন করতে হবে। বীজ বপন করা হলে আবার মাটি দিয়ে ঢেকে পানি দিতে হবে। কিন্তু মাটি ভেজা থাকলে পানি দেওয়ার দরকার নেই।
যত্ন
ধনিয়া পাতা গাছ লাগানোর পর মাটিতে আদ্রতা না থাকলে ২/১ দিন পর পর পানি দিতে হবে। তবে লক্ষ্য রাখতে হবে যে ধনিয়া গাছ কখনই জলাবদ্ধতা সহ্য করতে পারে না। তাই জমাকৃত অতিরিক্ত পানি বা বৃষ্টির পানি ২-১ ঘণ্টা মধ্যেই নিকাশের ব্যবস্থা করতে হবে। তা না হলে ধনিয়া পাতা গাছ পচে যাবে এবং নষ্ট হয়ে যাবে। তাই সঠিক নিয়মে পানি দিতে হবে।
এছাড়া পাখি যাতে পাতা না খায় সেদিকে খেয়াল রাখতে হবে। অনেক সময় দেখা যায় বীজ বোনার পর পিঁপড়া বীজ খেয়ে ফেলে। তাই খেয়াল রাখতে হবে যাতে পিপড়া বীজ না খেয়ে ফেল।
এছাড়া পাখি যাতে পাতা না খায় সেদিকে খেয়াল রাখতে হবে। অনেক সময় দেখা যায় বীজ বোনার পর পিঁপড়া বীজ খেয়ে ফেলে। তাই খেয়াল রাখতে হবে যাতে পিপড়া বীজ না খেয়ে ফেল।
ফসল তোলা
ধনিয়া পাতা চাষের ক্ষেত্রে গাছের অনেক যত্ন নিতে হয়। ধনিয়া পাতা গাছের সাথে অনেক আগাছা ও পরগাছা জন্ম নেয়। তাই সর্বদা আগাছা পরিষ্কার করতে হবে মাটি ঝুরঝুরে করে দিতে হবে। এবং ধনিয়া পাতা আবাদের জন্য পানি নিষ্কাশনের সুবিধা থাকতে হবে। ধনে পাতা এক মৌসুমে কয়েকবার খেয়ে আবার চাষ করা যায়।
ধনিয়া পাতা গাছ বেশী বড় হওয়ার আগেই তুলে খেয়ে ফেলতে হবে। আর যদি বীজ করতে ইচ্চুক হন তবে গাছকে সঠিক মানে বাড়তে দিতে হবে। ধনিয়া পাতা গাছ খুব ঘন হলে তা তুলে পাতলা করে দিতে হবে।
ধনিয়া পাতা গাছ বেশী বড় হওয়ার আগেই তুলে খেয়ে ফেলতে হবে। আর যদি বীজ করতে ইচ্চুক হন তবে গাছকে সঠিক মানে বাড়তে দিতে হবে। ধনিয়া পাতা গাছ খুব ঘন হলে তা তুলে পাতলা করে দিতে হবে।
সবশেষে
এটা টবে চাষের পদ্ধতি, তাই পোকা-মাকড় সংক্রমণ, বা চিকিৎসা ইত্যাদি এড়িয়ে যাওয়া হয়েছে। যেহেতু আপনি আপনার বাসার ছাদে বা বারান্দায় করবেন, তাই তা অবাণিজ্যিক। আর সেই জন্য কোন সমস্যা হলে তার চিকিৎসা করতে হলে উল্টো আরো ব্যয় বৃদ্ধি পেতে পারে। যদি বড় ধরনের ঝামেলা হয়, নতুন ভাবে চাষ করাই সঠিক সিদ্ধান্ত হবে।
