বারান্দায় বা ছাদের টবে লেবু চাষের পদ্ধতি

লেবু দিয়ে শরবত তৈরি করা যায় এবং লেবু সালাদের সাথে ব্যবহার করা হয়। এছাড়া লেবু দিয়ে আচার তৈরি করা যায়। কিছু কিছু খাবারে টক স্বাদ আনতে লেবু ব্যবহার করা যায়। লেবু খুবই জনপ্রিয় তাই সব সময় এর চাহিদা থাকে।




স্থান নির্ধারণ
 
বাসার বারান্দায় বা ছাদে এমন একটি স্থান বেছে নিন যেখানে আলো বাতাস আছে। তবে লেবু ছায়াতেও ভাল হয়, তবে মাঝে মধ্যে রোদে দিতে হবে বা জানালার কাছে রাখতে হবে।

 
টব
 
লেবু চাষের জন্য টব বা প্লাস্টিক অথবা কাঠের কনটেইনারও ব্যবহার করা যায়। মাঝারি সাইজের একটি টব বেছে নিন। প্লাস্টিকের বালতিতেও করতে পারেন।
 
মাঝারি আকৃতির টবে ১টি গাছের চাষ করা সম্ভব।

 
মাটি প্রস্তুত
 
ভালো ফলন পেতে হলে জৈব  সারের বিকল্প নেই বললেই চলে। জৈব সার ব্যবহার করলে মাটির গুণাগুণ ও পরিবেশ উভয়ই ভালো থাকে। এছাড়া ভালো ফলন পেতে হলে জমিতে শাক-সবজির আবর্জনা পচা সার ব্যবহার করা যেতে পারে।

 
বীজ প্রস্তুত
 
লেবুর চারা বীজ হতে উৎপন্ন হয়। এছাড়াও কলম থেকে চারা উৎপাদন করেও চাষাবাদ করা যায়।

 
যত্ন
 
বিশেষ করে প্লাস্টিকে কন্টেইনার ব্যবহার করলে অতিরিক্ত পানি বের করে দেয়া জন্য আগেই কন্টেইনারটিতে কয়েকটি ছোট ছিদ্র করে নিতে পারেন।
 
লেবু কিংবা লেবু জাতীয় গাছে প্রায়ই কিছু কিছু ডাল মরতে দেখা যায় । এইসব মরা ডালগুলো কেটে দিতে হবে । তা ছাড়াও ছাদের লেবু গাছকে অধিক ডালপালাযুক্ত সুন্দর ভাবে তৈরী করতে হলে চারা লাগানোর পর থেকে কিছুদিন ডাল কেটে দিতে হবে । পরবর্তীতে শুধু মরা ডাল কাটলেই চলবে ।

 
ফসল তোলা
 
এক থেকে দেড় বছরের মধ্যে লেবু গাছে ফল ধরবে। একটা পূর্ণ বয়স্ক লেবু গাছ থেকে বছরে কম পক্ষে ২০০-৪০০টি লেবু পাওয়া যেতে পারে। লেবু পুষ্ট হলে লেবু গায়ে তেলতেলে ভাব দেখা দেয়। ফল কিছুটা হালকা হলুদ রঙ ধারণ করলে ফল সংগ্রহ করা যায়।

 
সবশেষে
 
এটা টবে চাষের পদ্ধতি, তাই পোকা-মাকড় সংক্রমণ, বা চিকিৎসা ইত্যাদি এড়িয়ে যাওয়া হয়েছে। যেহেতু আপনি আপনার বাসার ছাদে বা বারান্দায় করবেন, তাই তা অবাণিজ্যিক। আর সেই জন্য কোন সমস্যা হলে তার চিকিৎসা করতে হলে উল্টো আরো ব্যয় বৃদ্ধি পেতে পারে। যদি বড় ধরনের ঝামেলা হয়, নতুন ভাবে চাষ করাই সঠিক সিদ্ধান্ত হবে।