বারান্দায় বা ছাদের টবে ঝিঙা চাষের পদ্ধতি

ঝিঙ্গা বাংলাদেশের একটি জনপ্রিয় গ্রীষ্মকালীন সবজি। তবে এটি গ্রীষ্ম ও বর্ষা উভয় মৌসুমে চাষ করা হয়। ঝিংগায় প্রচুর পরিমান ক্যারোটিন ও ক্যালসিয়াম রয়েছে। আসুন জেনে নেই ঝিঙা চাষ করার পদ্ধতি।




 
স্থান নির্ধারণ
 
বাসার বারান্দায় বা ছাদে এমন একটি স্থান বেছে নিন যেখানে প্রচুর আলো বাতাস পায়। বীজ গজানো ও গাছের বৃদ্ধির জন্য গরম আবহাওয়ার দরকার হয়। ঝিঙা চাষের জন্য তাই সারা দিন রোদ পড়ে ও খোলামেলা এমন জায়গা নির্বাচন করতে হবে।

 
টব
 
চাষের জন্য টব বা প্লাস্টিক অথবা কাঠের কনটেইনারও ব্যবহার করা যায়। মাঝারি সাইজের একটি টব বেছে নিন। প্লাস্টিকের বালতিতেও করতে পারেন।
 
মাঝারি আকৃতির টবে ৩ টি গাছের চাষ করা সম্ভব।

 
মাটি প্রস্তুত
 
ঝিঙা চাষের সুবিধা হচ্ছে যে কোন মাটিতে ঝিঙার চাষ করা যায়। ঝিঙার বাড়বাড়তি ও ভালো ফলনের জন্য দীর্ঘ সময় ধরে উষ্ণ ও আর্দ্র আবহাওয়া দরকার হয় সুনিষ্কাশিত উচ্চ জৈব পদার্থ সমৃদ্ধ দোঁআশ ও বেলে দোআঁশ মাটি ঝিঙ্গার সফল চাষের জন্য উত্তম। মাটি নরম ও ঝুরঝুরে করে নিতে হবে। তারপর মাটিতে ভালকরে জৈব সার মিশিয়ে দিয়ে মাদায় তৈরি করে বীজ রোপণ করতে হবে।

 
বীজ প্রস্তুত
 
সরাসরি মাদায় বীজ বুনে ও চারা লাগিয়ে ঝিঙার চাষ করা যায়। ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত বীজ বপনের উপযুক্ত সময়। তবে ঝিঙার চাষ করার ক্ষেত্রে আগে আলাদা করে চারা তৈরি করে নিতে হবে। পলিব্যাগে, কলার খোলে, বা বেড তৈরি করে চার তৈরি করে নিতে হবে। এক্ষেত্রে পলিব্যাগে চারা তৈরি করা নিরাপদ। অর্ধেক জৈব সার এবং অর্ধেক মাটি মিশিয়ে জো অবস্থায় সেই মাটি পলিব্যাগে ভরতে হবে। তবে খেয়াল রাখবেন পলিব্যাগ পুরোপুরি ভরা যাবেনা। অর্ধেক খালি রেখে বীজ রোপন করতে হবে। এরপর একটি ব্যাগে একটি করে বীজ বুনতে হবে।  পলিব্যাগের মাটির রস শুকিয়ে গেলে বা কমে গেলে ঝাঝরি দিয়ে সেচ দিতে হবে।  বীজ বোনার আগে ১৫ থেকে ২০ ঘণ্টা পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখলে বীজের খোসা নরম হয় ও ভালো গজায়।

 
বীজ রোপণ
 
ঝিঙার চাষ করার জন্য জায়গা নির্ধারণ করে এবং সেখানে প্রতিটি মাদাতে ৫-৬ টি বীজ লাগাতে হবে। কারণ সকল বীজ এক সাথে নাও গজাতে পারে। এই বীজ গজাতে ৫-৭ দিন লাগে। তার কিছু দিন পর ঝিঙা গাছের জন্য সুন্দর করে মাচা তৈরি করতে হবে।

ঝিঙার বীজ রোপণের উপযুক্ত সময় ফ্রেবুয়ারি মাস হতে মার্চ মাস পর্যন্ত।

 
যত্ন
 
বিশেষ করে প্লাস্টিকে কন্টেইনার ব্যবহার করলে অতিরিক্ত পানি বের করে দেয়া জন্য আগেই কন্টেইনারটিতে কয়েকটি ছোট ছিদ্র করে নিতে পারেন।

 
ফসল তোলা
 
গাছ লাগানোর দেড় থেকে দুই মাসের মধ্যে ঝিঙা সংগ্রহ করা যায়।

 
সবশেষে
 
এটা টবে চাষের পদ্ধতি, তাই পোকা-মাকড় সংক্রমণ, বা চিকিৎসা ইত্যাদি এড়িয়ে যাওয়া হয়েছে। যেহেতু আপনি আপনার বাসার ছাদে বা বারান্দায় করবেন, তাই তা অবাণিজ্যিক। আর সেই জন্য কোন সমস্যা হলে তার চিকিৎসা করতে হলে উল্টো আরো ব্যয় বৃদ্ধি পেতে পারে। যদি বড় ধরনের ঝামেলা হয়, নতুন ভাবে চাষ করাই সঠিক সিদ্ধান্ত হবে।