বারান্দায় বা ছাদের টবে টমেটো চাষের পদ্ধতি
টমেটো ভিটামিনসমৃদ্ধ বেগুন পরিবারের একটি প্রধান শীতকালীন সবজি। টমেটোতে ফলের সব গুণাগুণই রয়েছে। টমেটো একটি অত্যন্ত পুষ্টিকর সবজি। টমেটো দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আসুন জেনে নেই টবে টমেটো চাষ করার পদ্ধতি।
স্থান নির্ধারণ
বাসার বারান্দায় বা ছাদে এমন একটি স্থান বেছে নিন যেখানে প্রচুর আলো বাতাস পায়।
টব
টমেটো চাষের জন্য টব বা প্লাস্টিক অথবা কাঠের কনটেইনারও ব্যবহার করা যায়। মাঝারি সাইজের একটি টব বেছে নিন। প্লাস্টিকের বালতিতেও করতে পারেন।
টমেটো চাষের জন্য টব বা প্লাস্টিক অথবা কাঠের কনটেইনারও ব্যবহার করা যায়। মাঝারি সাইজের একটি টব বেছে নিন। প্লাস্টিকের বালতিতেও করতে পারেন।
মাঝারি আকৃতির টবে ৪টি টমেটো গাছের চাষ করা সম্ভব।
মাটি প্রস্তুত
উর্বর দোঁআশ মাটি টমেটো চাষের জন্য সবচেয়ে ভাল। তবে উপযুক্ত পরিচর্যায় বেলে দোঁআশ থেকে এটেল দোঁআশ সব মাটিতেই টমেটো ভাল জন্মে।
বীজ প্রস্তুত
পাকা ফল তুলে ঘরে ২-৩ দিন রাখতে হবে যাতে ফলগুলো নরম হয়। নরম হওয়ার পর দু’ভাগে কেটে বীজগুলো একটি শুকনো কাচের অথবা প্লাস্টিকের পাত্রে ২৪ থেকে ৪৮ ঘন্টা রেখে দিতে হবে। এর পর বীজগুলো পরিষ্কার পানি দিয়ে ভালভাবে ধুয়ে রোদে শুকিয়ে কাচ বা প্লাস্টিকের পাত্রে মুখ ভালভাবে বন্ধ করে সংরক্ষণ করতে হবে।
টমেটো বীজ লাগানোর পূর্বে টমেটর বীজকে শোধন করে নিতে হবে। একটি গ্লাসে আধা গ্লাস ঠাণ্ডা পানি নিয়ে আধা গ্লাস সদ্য ফুটন্ত পানি মিশিয়ে নিয়ে সেই পানির তাপমাত্রা মোটামুটি ৫০ ডিগ্রি সেন্টিগ্রেড হবে। সেই গরম পানিতে টমেটোর বীজ ৩০ মিনিট ভিজিয়ে রাখলে রোগজীবাণু মরে যায়।
বীজ রোপণ
টমেটোর আগাম জাতের বীজ বপনের উপযুক্ত সময় হল জুলাই মাস থেকে সেপ্টেম্বর মাস। মাঝ মৌসুমি জাত সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস।
যত্ন
টমেটোর জমি নিয়মিত পরিষ্কার করতে হবে। পার্শ্বকুশিসহ মরাপাতা ছাটাই করে দিতে হবে। বাতাসে যেন হেলে না পড়ে সেজন্য বাঁশের কঞ্চি দ্বারা ঠেকনা দিতে হবে। প্রতিবার পানি দেবার পরে মাটির উপরি ভাগের চটা বা চাকামাটি ভেঙে দিতে হবে যাতে মাটিতে পর্যাপ্ত বাতাস চলাচল করতে পারে।
ফসল তোলা
টমেটোর চারা লাগানোর ২ থেকে ৩ মাসের মধ্যে টমেটো পাকতে শুরু করে। টমেটো পাকা অথবা কাঁচা উভয়ভাবে সংগ্রহ করা যায়। পুষ্ট ও রোগবালাই মুক্ত টমেটো সংগ্রহ করতে হবে।
সংরক্ষণ
ফলের নিচে ফুল ঝরে যাওয়ার পর যে দাগ থাকে ঐ স্থান থেকে লালচে ভাব শুরু হলেই ফল সংগ্রহ করতে হবে। এতে ফল অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়।
সবশেষে
এটা টবে চাষের পদ্ধতি, তাই পোকা-মাকড় সংক্রমণ, বা চিকিৎসা ইত্যাদি এড়িয়ে যাওয়া হয়েছে। যেহেতু আপনি আপনার বাসার ছাদে বা বারান্দায় করবেন, তাই তা অবাণিজ্যিক। আর সেই জন্য কোন সমস্যা হলে তার চিকিৎসা করতে হলে উল্টো আরো ব্যয় বৃদ্ধি পেতে পারে। যদি বড় ধরনের ঝামেলা হয়, নতুন ভাবে চাষ করাই সঠিক সিদ্ধান্ত হবে।
