বিদেশে ডলার রাখার সীমা বাড়ল আইসিটি খাতের জন্য
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতের রপ্তানি প্রত্যাবাসন কোটার
(ইআরকিউ) সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এ খাতের রপ্তানিকারকেরা
তাঁদের হিসাবে ৭০ শতাংশ পর্যন্ত বৈদেশিক মুদ্রা রাখতে পারবেন। তবে অন্য
সেবা খাতের কোটার ক্ষেত্রে পূর্বের ৬০ শতাংশই বহাল রাখা হয়েছে।
গতকাল রোববার কেন্দ্রীয় ব্যাংক এ–সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে। বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ছাড়া রপ্তানি আয় বাবদ আসা বৈদেশিক মুদ্রার নির্দিষ্ট অংশ নিজের হিসাবে রেখে দিতে পারেন সংশ্লিষ্ট রপ্তানিকারক। বিদেশ ভ্রমণ, প্রদর্শনী ও সেমিনারে অংশ নেওয়া, নতুন অফিস খোলা ও পরিচালনা, কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানিসহ নানা কাজে রপ্তানিকারকেরা ওই অর্থ খরচ করেন।
সূত্রঃ প্রথম আলো