কম্পিউটার (চতুর্থ পর্ব) কম্পিউটারের রক্ষণাবেক্ষণ
কম্পিউটার দীর্ঘদিন ভালভাবে চালাতে আমাদের হার্ডওয়্যার বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন
নেই, তবে অবশ্যই কিছু সাধারণ তথ্য আমাদের জানতে হবে। যদি তা মনে রাখি ও প্রয়োজনে তা
ব্যবহার করি তবে আমদের অহেতুক সময় ও অর্থ দুটোই রক্ষা পাবে। আমরা পাঁচটি প্রবন্ধে
বিষয়টি জানবো।
এই হল চতুর্থ পর্বঃ
কিভাবে কম্পিউটার রক্ষণাবেক্ষণ করলে তা দীর্ঘসময় স্লো হওয়া ছাড়াই ভাল থাকবে বা
সহজে কোন পার্টস নষ্ট হবে না, এই পর্বে আমরা তা জানব
# Computer দ্রুত চালু করার জন্য অপ্রয়োজনীয় স্টার্টআপ প্রোগ্রাম বন্ধ করে দিন। স্টার্ট মেনুর "Run" এ যেয়ে "msconfig.exe" লিখে এন্টার চাপুন। Startup ট্যাব হতে অপ্রয়োজনীয় প্রোগ্রামের টিক চিহ্ন উঠিয়ে দিয়ে ওকে করুন। তারপর কম্পিউটার রিস্টার্ট করুন।
# হার্ডডিস্ক কখনই
উইন্ডোজ এর নিজস্ব ফরম্যাট করার অপশন ব্যতীত অন্য
কোন সফটওয়্যার দিয়ে করা উচিত না।
ফরম্যাট করার ক্ষেত্রে,
- NTFS, এটা হল Low Label Format
- FAT 32, Low Label Format (Pendrive এর জন্য)
- XFAT, Windows ও Apple এর জন্য
- ExFAT, Windows হতে Apple এ ফাইল Transfer করার জন্য
- DMG, Apple
- ZFX, NAS File Format
- VER, Linux
- NTFS, এটা হল Low Label Format
- FAT 32, Low Label Format (Pendrive এর জন্য)
- XFAT, Windows ও Apple এর জন্য
- ExFAT, Windows হতে Apple এ ফাইল Transfer করার জন্য
- DMG, Apple
- ZFX, NAS File Format
- VER, Linux
# আমাদের কম্পিউটার হ্যাং হওয়ার পেছনে আনেক গুলো কারন
থাকতে পারে। নতুন
অবস্থায় যদি হ্যাং করে তবে হার্ডওয়্যার এর সমস্যা আছে। ৬
মাসের পর
থেকে যে কারনে হ্যাং করতে পারে। দেখে নেই কি কারনে হ্যাং করে।
প্রসেসরের উপরে লাগানো কুলিং ফ্যানে যদি এরকম ধুলো পরে জ্যাম হয়ে যায় তখন প্রসেসর
হিট হয়। কম্পিউটার নষ্ট হওয়ার এটা
প্রধান কারন। প্রতি ১৫ দিনে একবার নিয়মিত BLOWER দিয়ে পরিস্কার করুন। ভাল
পরিস্কার হবে।
# প্রতি ১৫ দিনে একবার
- Disk CleanUp,
- Disk Degragment,
- সম্পূর্ণ কম্পিউটার
ভাইরাস স্ক্যান করুন,
- উইন্ডোজ এর টেম্পোরারি ফাইল মুছে দিন।
# UPS ব্যবহার করুন। তবে তা ব্যবহারের কারন শুধু আকস্মিক শাটডাউন হতে রক্ষা নয়, বরং কম্পিউটারকে ভোল্টেজ উঠা নামা হতে রক্ষা করা। তবে UPS এর সম্পূর্ণ ক্যাপাসিটি ব্যবহার না করে এর ৫০% সময়ের মধ্যেই কম্পিউটার বন্ধ করা উচিৎ। এতে UPS দীর্ঘদিন ভালো যাবে।
