প্রোডাক্ট ইমপোর্ট করার জন্য

বাহির থেকে প্রোডাক্ট ইমপোর্ট করার জন্য লাইসেন্স করতে কি কি লাগে এবং কত টাকা লাগে ফি হিসাবে?

১. ট্রেড লাইসেন্স
২. ব্যাংক একাউন্ট
৩. ভ্যাট রেজি:
৪. যে ব্যবসায়িক পন্য আমদানি করতে চান বা যে ধরনের ব্যবসা করতে চান তার ধরন অনুযায়ী তাহা যেই ব্যবসায়িক সমিতি/এসোসিয়েশন এর অধীনে পড়ে তার সদস্যপদ।
৫. ব্যংক সলভেন্সি সার্টিফিকেট, ট্রেড লাইসেন্সের মূল কপি, ব্যবসায়িক সমিতি/এসোসিয়েশন/চেম্বারের সদস্যপদের মূল সার্টিফিকেট নিয়ে সোজা চলে যান--- মতিঝিল হাজির বিরিয়ানির বিপরিতে আমদানি রপ্তানি কন্ট্রোলারের কার্যালয়ে, সেখান থেকে জেনে নিতে পারবেন আপনি বার্ষিক কত লক্ষ বা কোটি টাকার পন্য আমদানির লাইসেন্স করতে চান এবং বিভিন্ন সীমার জন্য বিভিন্ন লাইসেন্স ফি, লাইসেন্স ফি সোনালী ব্যাংকের ট্রেজারি শাখায় ট্রেজারি চালানের মাধ্যমে নির্দিস্ট কোডে জমা দিয়ে সেই চালান সহ সকল ডকুমেন্ট কন্ট্রোলার অফিসে জমা দিন। আপনার কোম্পানীর বা প্রতিষ্ঠানের সিল ও লেটারহেড প্যাড লাগবে।

সমস্যা: আমদানি লাইসেন্স ছাড়া আপনি আমদানিকারক হিসেবে ভ্যাট রেজি: করতে পারবেন না, তাই আগে আমদানি লাইসেন্স/আই আর সি করেন, এবং লিখিত দিবেন যে ভ্যাট রেজি: করা হলে সেই কপি জমা দিয়ে অন্তর্ভুক্ত করে যাবেন।

ট্রেড লাইসেন্সের ব্যবসার ধরন শুধুমাত্র আমদানিকারক দিলে আপনি অবৈধ ছাড়া যে কোন পন্য আমদানি করতে পারবেন।