জেনে নিন আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে করদাতার করমুক্ত বা কর অব্যাহতি প্রাপ্ত আয় কি কি?

করদাতার করমুক্ত এবং কর অব্যাহতি প্রাপ্ত আয় থাকলে তা রিটার্নে উল্লেখ করতে হবে। করমুক্ত আয়সমূহ করদাতার মোট আয়ে অন্তর্ভুক্ত হবে না। এটি রিটার্নে করমুক্ত আয়ের কলামে প্রদশর্ন করতে হবে । ব্যক্তি করদাতার করমুক্ত আয়ের কয়েকটি খাত নীচে উল্লেখ করা হলো:

(১) সরকারি চাকুিরজীবী করদাতা যদি চাকুরীর দায়িত্ব পালনের জন্য কোন বিশেষ ভাতা, সুবিধা বা আনুতোষিক (perquisite) পান;
(২) পেনশন;
(৩) অংশীদারী ফার্ম হতে পাওয়া মূলধনী মুনাফার অংশ;
(৪) ২ কোটি ৫০ লক্ষ টাকা পর্যন্ত গ্রাচুইটি প্রাপ্তি;
(৫) প্রভিডেন্ট ফান্ড এ্যাক্ট, ১৯২৫ অনুযায়ী উক্ত ফান্ড থেকে প্রাপ্ত অর্থ;
(৬) স্বীকৃত প্রভিডেন্ট ফান্ড থেকে প্রাপ্ত অর্থ;
(৭) স্বীকৃত সুপারএ্যানুয়েশন ফান্ড থেকে প্রাপ্ত অর্থ;
(৮) বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ ( ২০০৬ সনের ৪২ নং আইন ) এর আওতায় প্রতিষ্ঠিত ওয়ার্কার্স পার্টিসিপেশন ফান্ড থেকে কোন ব্যক্তি কর্তৃক ৫০,০০০/-টাকা পর্যন্ত প্রাপ্ত অর্থ;
(৯) মিউচ্যুয়াল ফান্ড অথবা ইউনিট ফান্ড থেকে প্রাপ্ত ২৫,০০০/-টাকা পর্যন্ত আয় (সুদ, মুনাফা বা ডিভেডেন্ড);
(১০) স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোন কোম্পানী থেকে প্রাপ্ত নগদ লভ্যাংশ খাতের আয় ২৫,০০০/-টাকা পর্যন্ত ;
(১১) সরকারি নিরাপত্তা জামানতের সুদ যা সরকার করমুক্ত বলে ঘোষণা করেছে;
(১২) রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলার কোন indigenous hillman এর এই জেলাগুলোতে পরিচালিত আর্থিক কর্মকান্ডের ফলে প্রাপ্ত আয়;
(১৩) রপ্তানী ব্যবসা হতে প্রাপ্ত আয়ের ৫০%;
(১৪) আয়ের একমাত্র উৎস ‘কৃষি খাত’ হলে কৃষি খাত হতে আয় ২,০০,০০০/- টাকা পর্যন্ত
(১৫) Software development ev Nationwide Telecommunication Transmission
Network (NTTN) বা Information Technology Enabled Service (ITES)
ব্যবসার আয় ((E- Commerce Ges Online Shopping) ব্যবসা আয় ব্যতীত);
(১৬) হাঁস-মুরগীর খামার হতে অর্জিত আয় এর ক্ষেত্রে প্রথম ২০ লক্ষ টাকা পযন্ত ‘শূন্য’ হারে, পরবর্তী ১০ লক্ষ টাকা আয়ের উপর ৫% হারে এবং অবশিষ্ট আয়ের উপর ১০% হারে কর প্রদেয় হবে;
(১৭) হাঁস-মুরগী, চিংড়ী ও মাছের হ্যাচারি (hatchery) এবং মৎস্য চাষ হতে অর্জিত আয় এর ক্ষেত্রে প্রথম ১০ লক্ষ টাকা পযর্ন্ত ‘শূন্য’ হারে, পরবর্তী ১০ লক্ষ টাকা আয়ের উপর ৫% হারে এবং অবশিষ্ট আয়ের উপর ১০% হারে কর প্রদেয় হবে;
(১৮) কতিপয় ক্ষেত্র ব্যতীত ব্যক্তি-করদাতা কর্তৃক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানীর শেয়ার বিক্রয় হতে অর্জিত মূলধনী মুনাফা;
(১৯) হস্তশিল্পজাত দ্রব্যাদি রপ্তানি থেকে উদ্ভুত আয়;
(২০) জিরো কুপন বন্ড থেকে উদ্ভুত আয়;
(২১) ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড, পাউন্ড স্টার্লিং প্রিমিয়াম বন্ড, পাউন্ড স্টার্লিং ইনভেস্টমেন্ট বন্ড ,ইউরো প্রিমিয়াম বন্ড ও ইউরো ইনভেস্টমেন্ট বন্ড হতে প্রাপ্ত সুদ আয়;
(২২) পেনশনার সঞ্চয়পত্র থেকে প্রাপ্ত সুদ: কোন আয় বছরে কোন করদাতার পেনশনার সঞ্চয়পত্রে পুঞ্জিভূত বিনিয়োগের পরিমাণ ৫( পাঁচ) লক্ষ টাকা অতিক্রম না করলে;
(২৩) পণ্য উৎপাদনে নিয়োজিত ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (SME) এর আয়, যাদের বার্ষিক টার্নওভার ৩৬ লক্ষ টাকা পর্যন্ত।