তেল ছাড়া সেদ্ধ মাছের কিমা
উপকরণ :
- সেদ্ধ মাছের বাটা ১ কাপ (কাটা ছারা)
- ডিম সেদ্ধ করা ১ টা
- পেঁয়াজ কুচি ১/২ কাপ
- কাঁচা মরিচ কুচি ৩/৪ টা
- আদা বাটা ১/২চা চামচ
- জিরা বাটা ১/২বাটা
- রসুন বাটা ১/২চা চামচ
- গোল মরিচ ১/২ চা চামচ
- ফিস সস ১ চা চামচ
- টমেটো সস ১ চা চামচ
- লবণ পরিমাণমত
- হলুদ সামান্য
- রাইস পেপার ৪টা
- শসা পাতলা করে কাটা
প্রনালি :
- প্যানে মাত্র দুই ফোঁটা তেল দিয়ে তাতে পেঁয়াজ বাদামি করে ভেজে তাতে সব মশলা দিয়ে কষিয়ে মাছের কিমাটা দিয়ে দিতে হবে।
- এবার মিশ্রনটা ভাজা ভাজা হলে নামিয়ে রাখুন।
- অন্য পাত্রে হাতে সহনীয় মাত্রার গরম পানিতে একটা করে রাইস পেপার ভেজালে তা নরম হয়ে যাবে। (রাইস পেপার দোকানে কিনতে পাবেন)
- ডিম স্লাইস করে ৪ পিস করে কাটুন।
- রাইস পেপার বিছিয়ে তাতে কিছুটা দুপিস শশা কিছুটা কিমা,একপিস ডিম দিয়ে রোল তৈরি করে নিন।
- এবার সার্ভ করুন টমেটো সসের সাথে স্বাস্থ্যকর রাইস পেপার ফিস রোল।