তেল ছাড়া সবজি রান্না
তেল ছাড়া সবজি রান্নার তিনটি পদ্ধতি দেয়া হলঃ
(প্রথম) "লাবড়া রান্না"
উপকরণ :
- সবজি ১টা,
- আলু আধা কেজি
- ব্রুকলি ১টা
- গাজর ১০০ গ্রাম
- মটরশুঁটি ৫০ গ্রাম
- বাঁধাকপি অর্ধেক
- কাঁচামরিচ ৫টা
- লবণ ২ চা চামচ
- ধনেপাতা ১ মুঠি
- কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ
- মধু ১ চা চামচ
প্রণালী :
কপি, আলু, গাজর ও অন্যান্য সবজি পাতলা করে কেটে ধুয়ে নিন। এবার ২ কাপ পানি দিয়ে সবজিগুলো সেদ্ধ করে নিন। ২০ মিনিট পর সেদ্ধ হয়ে গেলে লবণ ও ধনেপাতা দিন। কর্নফ্লাওয়ার ঠাণ্ডা পানিতে গুলে ২ মিনিট রান্না করে নামিয়ে ফেলুন।
(দ্বিতীয়) "তেল ছাড়া নিরামিষ"
উপকরণ :
- পছন্দমতো সব সবজি টুকরা ২ কাপ
- টমেটোকুচি ১টি
- লবণ পরিমানমতো
- মরিচগুঁড়া ১ চা-চামচ
- ধনেগুঁড়া ১ চা-চামচ
- জিরাগুঁড়া ১ চা-চামচ
- গরম মসলাগুঁড়া ১ চা-চামচ
- কাঁচামরিচ ১টি।
প্রণালী :
একটি বড় পাতিলে সব সবজি আর মসলা একসঙ্গে মিশিয়ে নিন। অল্প অল্প করে গরম পানি দিতে থাকুন আর রান্না করতে থাকুন। সব সবজি সিদ্ধ হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।
(তৃতীয়) "তেল ছাড়া সবজি ভাজার প্রণালী"
- কড়াই গরম করুন।
- জিরে লাল করে ভেজে নিন।
- এবার পেঁয়াজ দিয়ে নাড়তে থাকুন। লেগে গেলে অল্প পরিমাণে পানি দিন।
- প্রয়োজন অনুসারে আদা রসুনের পেস্ট তৈরি করুন।
- এগুলো লাল না হওয়া পর্যন্ত ভাজুন।
- এরপর টমেটো পেস্ট আর সামান্য পানি দিয়ে ভাজুন।
- হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়ুন কেননা হলুদ মিশতে বেশ খানিকটা সময় লাগে।
- এবারে স্বাদ মতো মসলা, লঙ্কা আর লবণ দিন।
- এরপরে সবজি দিন এবং গরম মসলা আর কুচি করা ধনেপাতা দিয়ে পানিতে সিদ্ধ করুন।
- সবজি সিদ্ধ হয়ে গেলে নামিয়ে ফেলুন।