ঝটপট রান্নাঃ তেল ছাড়া ফ্রাইড চিকেন
উপকরণ :
- হাড্ডি ছাড়ানো মুরগীর মাংস ১ টি
- তরল দুধ ১/৪ কাপ
- বিস্কিটের গুড়া ১/৪ কাপ
- গোল মরিচের এক চিমটি
- বিট লবন আন্দাজ মত
প্রণালী :
- মুরগির মাংসের ছোট ছোট টুকরো করে ধুয়ে পানি শুকিয়ে নিন।
- এরপর বিস্কিটের গুড়ার সাথে গোল মরিচের গুড়া মিশান খুব ভালো করে।
- মাংসের টুকরো গুলো কে দুধে ভিজিয়ে গায়ে বিস্কিটের গুড়ার মিশ্রন গড়িয়ে নিন।
- এবার একটি মাইক্র ওয়েভ প্রুফ পাত্রে মাংসের টুকরো গুলো সাজিয়ে পেপার টাওয়েল দিয়ে ঢেকে দিন পাত্র টি।
- মাইক্র ওয়েভে ৪-৬ মিনিট হাই পাওয়ারে বেক করুন।
- পরিবেশনের সময় উপরে বিট লবন ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন মুচমুচে চিকেন।