তেল ও চর্বি ছাড়া গরু, খাসি বা মহিষের মাংস রান্না
উপকরণ :
গরু, খাসি বা মহিষের মাংস ১/২ কেজি (চর্বি একদম ফেলে দিয়ে ছোট টুকরো করে নেয়া। সবচাইতে ভালো হয় রানের মাংস নিলে) সাথে,
- লেবুর রস ২ চা চামচ
- পেঁয়াজকুচি বড় ১ টি
- কাঁচা মরিচ কুচি ২টি
- রসুন মিহি কুচি ২ কোয়া
- আদা মিহি কুচি ১ চা চামচ
- ভিনেগার ১ চা চামচ
- টক দই ১০০মিলি
- মরিচ গুঁড়া ১ চা চামচ
- জিরা গুঁড়া ১ চা চামচ
- ধনে গুঁড়া ১/২ চা চামচ
- পাপ্রিকা গুঁড়া ১/২ চা চামচ
- গরম মশলা গুঁড়া ১/৪ চা চামচ
- লবণ স্বাদমত
প্রণালী :
- -একটি বাটিতে মাংসের টুকরোগুলো নিয়ে তাতে লেবুর রস, কাঁচামরিচ কুচি, আদা রসুন কুচি, ভিনেগার আর পেঁয়াজ কুচি দিয়ে মেখে ১ ঘণ্টা রেখে দিতে হবে।
- অন্য একটি বাটিতে টক দই এর সাথে লবণ,ধনে,জিরা,মরিচ,পাপ্রিকা,গরম মশলা গুঁড়া ভাল করে মিশিয়ে মেরিনেট করা মাংস গুলোতে মিশিয়ে আর ১০ মিনিট রেখে দিতে হবে।
- একটি নন স্টিক হাঁড়ি গরম করে মেখে রাখা মাংস দিয়ে ঢেকে দিতে হবে।
- মাংস থেকেই পানি বের হবে। ৫ মিনিট পর সামান্য একটু পানি দিয়ে কম আঁচে ১৫ মিনিট রান্না করতে হবে।
- ঝোল শুকিয়ে প্রায় মাখা মাখা হয়ে আসলে নামিয়ে ফেলুন। ব্যাস তৈরি হয়ে গেল।
যদি কাউকে না বলা হয়ে কেউ বুঝতেই পারবে না এটাতে তেল দেয়া হয় নি! আর ডায়েট ফুড যে এত মজার হতে পারে, সেটা না খেলে বুঝবেন না। অসাধারণ মজার এই খাবারটি আপনি খেতে পারেন বিনা দুশ্চিন্তায়, যেহেতু এতে নেই কোন তেল। যারা ডায়েট করছেন বা খাবারের ক্যালোরি কম করার চেষ্টায় আছে, তাঁদের জন্য দারুণ এই রেসিপিটি। সাধারণ মাংস রান্নার বদলে এই রেসিপিটি বেছে নিন। স্বাদে দারুণ।