কোষ্ঠকাঠিন্য
আপনার বা আপনার পরিবারের কারো কি কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে?
কোষ্ঠকাঠিন্য দূর করতে খাদ্যাভ্যাস পরিবর্তনঃ
১) সহজপাচ্য ও সাধারণ খাদ্যে অভ্যস্ত হোন
২) বেশি করে পানি পান করুন, প্রতিদিন কমপক্ষে দুই লিটার।
৩) কিছু গ্রহণীয় খাবারঃ
শাকসবজি, ফলমূল, সালাদ, দধি, পনির, গাজর, মিষ্টি কুমড়া, লেবু
ও এ জাতীয় টক ফল, পাকা পেপে, বেল, আপেল, কমলা, খেজুর, সব ধরণের ডাল, ডিম, মাছ, মুরগীর
মাংস, ভূসিযুক্ত (ঢেঁকি ছাঁটা) চাল ও আটা
৪) কিছু বর্জনীয় খাবারঃ
গরু, খাসি ও অন্যান্য চর্বিযুক্ত খাবার, মসৃণ চাল, ময়দা, চা,
কফি, সব ধরণের ভাজা খাবার যেমনঃ পরোটা, লুচি, চিপস ইত্যাদি
কোষ্ঠকাঠিন্য থেকে বেঁচে থাকার প্রাকৃতিক কিছু উপায়ঃ
১) ইসবগুল ২ থেকে ৩ চা চামচ ১ গ্লাস পানিতে ভিজিয়ে চিনি বা
গুড় মিশিয়ে সাথে সাথে খাওয়া খালি পেটে ও রাতে ঘুমাবার আগে
২) পাকা মিষ্টি বরই চটকে বীজ ও খোসা ফেলে অথবা ছেঁকে অল্প পানি
মিশিয়ে মাঝে মাঝে খাওয়া
৩) ১ গ্লাস পানিতে ২৫-৩০ গ্রাম পাকা বেলের শাঁস মিশিয়ে শরবত
তৈরী করে দিনে ২ বার সেবন করা
৪) ফোটানো তেঁতুলের রসের সঙ্গে চিনি মিশিয়ে শরবত তৈরী করে সেখান
থেকে রাতে শোবার আগে এক টেবিল চামচ পান করা