মুরগী ঝোল করে রান্না, তবে তেল ছাড়া
উপকরণ :
- মুরগির টুকরা ৪টি
- ক্যাপসিকাম বড় টুকরা করা ২টি
- মাশরুম বা অন্য সবজি ১ কাপ
- টমেটো ২টি। পেঁয়াজ ১টি বড় টুকরা
- চিকেন কিউব ২ টি
- তেজপাতা ১টি
- মরিচগুঁড়া ২ চা-চামচ
- জিরাগুঁড়া ১ চা-চামচ
প্রণালী :
সব উপকরণ একসঙ্গে বড় পাতিলে নিন। এক লিটার গরম পানি দিন। মুরগি সিদ্ধ না হওয়া পর্যন্ত মাঝারি আঁচে জ্বাল দিতে থাকুন। মাঝে মাঝে নেড়ে দিন।
পানি শুকিয়ে অর্ধেক হয়ে আসবে। গরম গরম খান। অনেক মজা হয় আর এতে ক্যালরি অনেক কম থাকে।