তেল ছাড়া মজাদার 'ফ্রাইড রাইস' বা পোলাও
উপকরণ :
- - পোলাওয়ের চাল ১ কেজি,
- - সবজি (গাজর, আলু, শিম, বরবটি) আধা কেজি,
- - লবণ ২ চা চামচ,
- - সাদা গোলমরিচ গুঁড়ো আধা চা চামচ,
- - পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ,
- - চিনি ১ টেবিল চামচ,
- - লবণ আধা চা চামচ বা স্বাদমতো
প্রণালি :
পোলাওয়ের চাল ধুয়ে ৪ লিটার পানি দিয়ে আধাসেদ্ধ করে পানি ঝরিয়ে নিন। সবজি কেটে সেদ্ধ করে পানি ঝরিয়ে নিন। এবার চাল, লবণ ও অন্যান্য মসলা মিশিয়ে চুলায় দিয়ে ১০ মিনিট নেড়ে পরিবেশন করুন।