বাংলাদেশের বিমান বন্দরে ট্যাক্স

বাংলাদেশে যখন আপনি ফিরে আসবেন, তখন আপনাকে কোন পণ্য-তে কত ট্যাক্স দেয়া লাগবে বা লাগবে না, তার একটি সংক্ষিপ্ত চিত্র জেনে রাখুনঃ


মোবাইল

২টি শুল্কমুক্ত। আরও ৩টি শুল্কযুক্ত, প্রতিটির মুল্যের উপর ৩৫%। মোট ৫টির বেশি না আনাই ভাল, BTRC'র ছাড়পত্র লাগবে।

ল্যাপটপ

১টি শুল্কমুক্ত। আরও ১টি ২০% শুল্কযুক্ত। মোট ২টির বেশি হলে CCIE'র ছাড়পত্র লাগবে।

টেলিভিশন

২১" পর্যন্ত শুল্কমুক্ত। ২২"-২৯" হলে ১০,০০০ টাকা, ৩০"-৩৬" হলে ১৫,০০০ টাকা, ৩৭"-৪২" হলে ২০,০০০ টাকা, ৪৩"-৪৬" হলে ৩০,০০০ টাকা, ৪৭"-৫২" হলে ৫০,০০০ টাকা, ৫৩" এর বেশি হলে ৭০,০০০ টাকা শুল্ক।

মুদ্রা

বাংলাদেশী মুদ্রা মাত্র ৫০০০, বৈদেশিক মুদ্রা আনলিমিটেড। ৫,০০০ ডলার/সমমানের বেশি হলে কাস্টমসের নিকট FMJ ফরমে ঘোষণা দিতে হবে। অন্যথা সাদা টাকা কালো হয়ে যাবে।

সিগারেট

মাত্র ১ কার্টন তথা ২০০ শলাকা

হার্ড ড্রিংকস

কেবল বিদেশী পাসপোর্টধারীদের জন্য ১ লিটার

স্বর্ণালংকার

১০০ গ্রাম পর্যন্ত শুল্কমুক্ত। অতিরিক্ত প্রতি গ্রামে ১,৫০০ টাকা শুল্ক। বাণিজ্যিক পরিমাণ বিবেচিত হলে CCIE'র ছাড়পত্র লাগবে। চোরাচালান মনে হলে জেলে যাবেন

স্বর্ণবার/বিস্কুট

শুল্কযুক্ত। প্রতি ১১.৬৬৪ গ্রামে (১ ভরি) ৩,০০০ টাকা। ১০০ গ্রাম পর্যন্ত আনতে পারবেন।